মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৈখালী ও শৈলখালীতে জামায়াতে ইসলামীর পথসভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ও শৈলখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুটি এলাকায় পথসভাগুলো আয়োজন করা হয়। সভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব গাজী নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ইসলামী সমাজব্যবস্থাই পারে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করতে। জামায়াতে ইসলামী শুরু থেকেই সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।”

গাজী নজরুল ইসলাম আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায্য অধিকার বারবার ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মাওলানা আঃ মজিদ এবং সাবেক উপজেলা আমির আঃ জলিল। তাঁরা তাঁদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার আজ হুমকির মুখে। জনগণের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর মতো আদর্শিক ও সংগঠিত শক্তির বিকল্প নেই।

আরো পড়ুন...  কাঠালিয়া প্রেসক্লাবে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার রাজনীতি করে। তাঁরা দাবি করেন, ইসলামী আদর্শের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য দূর হবে এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

পথসভাগুলোতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা জামায়াতে ইসলামীর কর্মসূচি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করেন।

স্থানীয়রা জানান, পথসভাগুলোর মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে জামায়াতে ইসলামীর বার্তা পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০