এম. এ. মান্নান, নওগাঁ প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিয়ামতপুরে প্রশিক্ষণ কর্মশালা

নিয়ামতপুরে ভোট কর্মকর্তাদের প্রস্তুতি কর্মশালা
নিয়ামতপুরে ভোট কর্মকর্তাদের প্রস্তুতি কর্মশালা | ছবি : দৈনিক ইতিহাস

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ২০২৬ সালের আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আব্দুল মোত্তালিব এবং জেলা নির্বাচন অফিস, নওগাঁ-এর নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ মজিবুল হক।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণে ভোট গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে ভোট কেন্দ্র পরিচালনা, ভোটার যাচাই, ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন এবং ভোট গ্রহণ-পরবর্তী কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তবভিত্তিক উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো আরও সহজ ও বোধগম্য করে তোলা হয়।

এ সময় জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ আব্দুল মোত্তালিব বলেন, ভোট গ্রহণ কর্মকর্তারাই নির্বাচন ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাঁদের দক্ষতা, সততা ও নিরপেক্ষতার ওপর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। তিনি সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন...  সুন্দরপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ মজিবুল হক বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ভোট গ্রহণ কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি ভোটারদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং দ্রুত ও নির্ভুলভাবে ভোট গণনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ভোট গ্রহণ কর্মকর্তারা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করেন। সংশ্লিষ্টদের মতে, এই প্রশিক্ষণ কর্মশালা ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি ২০২৬ সালের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০