মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
১৩ জানুয়ারী ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে এবং দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা, সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এবং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মাহফিলের আয়োজন জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামস্থ মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলেছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহসিনুল হাসান বি বাড়ীয়া, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মহানগর সহসভাপতি মাওলানা ডা. মস্তফা আযাদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন খান, হবিবপুর আশিঘর মাদ্রাসার সাবেক মোতামিম আব্দুল মোমিন জাহানপুরী, হাফিজ মাওলানা বুরহান উদ্দীন এবং মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফিজ হেলাল আহমদ।

আরো পড়ুন...  জগন্নাথপুরে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তালুকদারের মায়ের মৃত্যুতে সাংবাদিক ফোরামের শোক

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কয়সর এম আহমদ, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি মাদ্রাসার মেধাবী ১০ জন ছাত্রের মাথায় পাগড়ী পড়িয়ে দেন এবং হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি ধর্মীয় জ্ঞান ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইসলামী অনুশীলন ও প্রতিভা বিকাশে অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০