হাফিজ মাসুম আহমেদ দুধরচকী,
৯ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ (জুলকাআদাহ) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এটি হজের তিন মাস—শাওয়াল, জিলক্বদ ও জিলহজ—এর দ্বিতীয় মাস এবং ইসলামের চারটি হারাম মাসের (মহররম, রজব, জিলক্বদ ও জিলহজ) অন্যতম। এই মাসে যুদ্ধ-বিগ্রহ, অন্যায়-অপরাধ থেকে বিরত থাকার বিশেষ নির্দেশনা রয়েছে, যা ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে এর মর্যাদাকে আরও সুদৃঢ় করেছে।

ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে, জিলক্বদ মাস মূলত ইবাদতের ধারাবাহিকতার মধ্যে একটি প্রস্তুতিমূলক বিশ্রামের সময়। ‘জুলকাআদাহ’ শব্দের অর্থ বসা বা স্থির হওয়া—অর্থাৎ ব্যস্ততার মাঝে সাময়িক বিরতি। রজব, শাবান, রমজান ও শাওয়াল—এই চার মাস মুসলমানদের জন্য ইবাদতে পরিপূর্ণ সময়। আবার জিলহজ ও মহররম মাসও গুরুত্বপূর্ণ আমলের মাস। সেই ধারাবাহিকতায় মাঝখানের জিলক্বদ মাস মুমিনদের জন্য কিছুটা প্রশান্তি নেওয়ার পাশাপাশি আগামীর ইবাদতের প্রস্তুতির সুযোগ এনে দেয়।

ইতিহাসে দেখা যায়, এই মাসে আরব সমাজ যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকত এবং ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা অবসর গ্রহণ করত। ফলে মাসটি একধরনের আত্মশুদ্ধি ও পুনর্গঠনের সময় হিসেবে বিবেচিত হতো। যদিও এই মাসে নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব আমল নেই, তবুও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে।

আরো পড়ুন...  যৌতুক নির্যাতন: ৯৯৯-এ ফোনে উদ্ধার

কোরআন ও হাদিসে সময়ের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “যখনই অবসর পাও, তখনই তোমার রবের ইবাদতে আত্মনিয়োগ কর” (সুরা ইনশিরাহ, আয়াত ৭-৮)। আবার সুরা আসরে সময়ের শপথ করে বলা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং সত্য ও ধৈর্যের পথে আহ্বান জানায়। হাদিস শরিফেও জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান সম্পদ হিসেবে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জিলক্বদ মাসে নফল ইবাদতের মধ্যে রয়েছে—নিয়মিত নফল রোজা রাখা, বিশেষ করে মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীজের রোজা, প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার রোজা পালন, বেশি বেশি নফল নামাজ আদায়, তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আউওয়াবিনের নামাজ আদায়। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা বৃদ্ধি এবং আত্মশুদ্ধির চর্চা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া আসন্ন জিলহজ মাসের হজ ও কোরবানির প্রস্তুতি গ্রহণের জন্যও এই মাস একটি উপযুক্ত সময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি আত্মসমালোচনা, ইবাদতের ঘাটতি পূরণ এবং ভবিষ্যতের জন্য আত্মপ্রস্তুতির মাস।

বিশেষজ্ঞদের মতে, জিলক্বদ মাসকে অবহেলা না করে বরং এটিকে আত্মউন্নয়ন ও আল্লাহর নৈকট্য লাভের একটি মূল্যবান সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। যথাযথ আমলের মাধ্যমে এই মাসকে কাজে লাগাতে পারলে একজন মুমিন তার আধ্যাত্মিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০