নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটে আহত ৩৫, বাড়িঘর ভাঙচুর

নির্বাচনের ফল ঘোষণার পর বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে হামলা, পাল্টা হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কারি মোল্লাসহ কয়েকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ইউনিয়ন বিএনপির এক নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়।

তবে এ ঘটনার পর শুক্রবার সকালে ওই বিএনপি নেতার বাড়িসহ দলের কয়েকজন কর্মীর বাড়িতে পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, জামায়াত-সমর্থিত ব্যক্তিরা এ হামলা চালায়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সদর উপজেলার বারইপাড়া বাজারে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সংঘর্ষে বিএনপির তিন কর্মী আহত হন। আহতদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

আরো পড়ুন...  নওগাঁ–১ আসনের নতুন অধ্যায়: মুস্তাফিজুরের শপথগ্রহণ

অন্যদিকে মোরেলগঞ্জ-শরণখোলা আসনের বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরাজিত প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ইউনিয়নে তাদের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও হুমকি দিচ্ছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে বাগেরহাট-১, ২ ও ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর বাগেরহাট-৩ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত প্রার্থী।

জেলা জামায়াতের আমির মো. রেজাউল করিম বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা অনাকাঙ্ক্ষিত। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দলীয়ভাবে সবাইকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০