আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাস্টারমাইন্ড একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটির নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন।

মিছিল চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের পক্ষে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পৌর এলাকা। স্লোগানে স্লোগানে শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগে আশার আলো

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, পাঁচবিবি উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই বিশাল মিছিল সেই জনসমর্থনেরই প্রতিফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০