ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাফুফের ইয়েস কার্ড পেলেন বিশ্বনাথের সাঈদ খান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গঠনের লক্ষ্যে বাছাই কার্যক্রমে সাফল্য অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ ফুটবলার সাঈদ খান।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৩০ জন ফুটবলার নিয়ে অনুষ্ঠিত এই বাছাই ক্যাম্পে টানা ৮ দিনের অনুশীলন ও পারফরম্যান্স মূল্যায়নের পর চূড়ান্তভাবে ৩৬ জন খেলোয়াড়কে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এই তালিকায় স্থান করে নেন বিশ্বনাথ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাহারগাঁও গ্রামের ফরমান খান সাহেবের কনিষ্ঠ পুত্র সাঈদ খান।

স্থানীয় ক্রীড়াঙ্গনে এই অর্জনকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সাঈদ খান ছোটবেলা থেকেই ফুটবলে নিয়মিত অনুশীলন করে আসছেন এবং স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় তার পারফরম্যান্স ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। এর আগে তিনি বাফুফে অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপে সিলেট পর্বে অংশ নিয়ে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কের হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার এই সাফল্যে স্থানীয় ক্রীড়ামহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি সাঈদ খানের ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

উল্লেখ্য, বাফুফের এই বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের চূড়ান্তভাবে প্রস্তুত করা হচ্ছে। তরুণ ফুটবলারদের অংশগ্রহণ দেশের ফুটবলের ভবিষ্যৎ আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০