মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে নিজপাড়া ও মোহনপুরে বিএনপির নির্বাচনী জনসভা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ও ১০নং মোহনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে নাটেরহাট এলাকায় নতুনহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আবারও মাঠে নেমেছে। তিনি বলেন, “এই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দেয়, তাহলে বিএনপি বিজয়ী হয়ে মানুষের অধিকার নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবেদুল রহমান মুকুল এবং সঞ্চালনা করেন নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। সভার শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়।

আরো পড়ুন...  উত্তরবঙ্গকে কৃষি শিল্পের কেন্দ্র গড়ার অঙ্গীকার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং সেই শক্তির মাধ্যমেই পরিবর্তন আসবে। দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, বীরগঞ্জ ও কাহারোল এলাকার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং এবারও তারা ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস এবং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন এবং দলীয় ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। বক্তারা সবাই এক কণ্ঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলামকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সভা শেষে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও নির্বাচনী প্রস্তুতির বার্তা ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০