শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নে রহস্যজনক অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামের বাসিন্দা লিয়াকত হোসেন ঘটনারদিন ১৬ মে তিনি স্ত্রীকে নিয়ে মোংলায় ছেলের বাড়িতে বেড়াতে যান। সোমবার ভোররাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
পরদিন ভোরে স্থানীয়রা মোবাইল ফোনে তাদের বাড়িতে আগুন লাগার সংবাদ দেন। দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন, তাদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে কে বা কারা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে সন্দেহ করছি। এলাকার কিছু মাদকসেবী প্রায়ই আমাদের বাড়িতে এসে মাদক সেবন করত। তাদের বাঁধা দিলে বিভিন্ন সময় হুমকিও দিত। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে লিয়াকত হোসেন বলেন, বসতঘরটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, এলাকায় কিছু বখাটে ও মাদকসেবীর আনাগোনা রয়েছে। এ নিয়ে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল বলেও তারা উল্লেখ করেন।

আরো পড়ুন...  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

এ বিষয়ে থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বসতবাড়ির আগুনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১০

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১১

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৩

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৪

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৫

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৬

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৭

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

১৯

সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

২০