শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে খাল পুনঃখনন উদ্বোধন, জাতীয় স্বার্থে আপোষ নয়: এমপি আব্দুল আলীম

মোরেলগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনে এমপি আব্দুল আলীম
মোরেলগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনে এমপি আব্দুল আলীম

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তিনটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সবার ওপরে দেশ, সবার ওপরে জনগণ। ব্যক্তিগত স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। জাতীয় স্বার্থে কেউ বাধা হয়ে দাঁড়ালে, সে নিজ দলের হলেও কোনো আপোষ করা হবে না।”

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার হামছাপুর খালসহ পুকুরডানা খাল ও কচুবুনিয়া খালের প্রায় ৬ কিলোমিটার অংশ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাগেরহাট জেলা সেচ বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, বিএডিসি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।

আরো পড়ুন...  নির্বাচনী ক্যাম্পেইনে হামলার পেছনে দুর্নীতিবাজ চক্র: ভিপি রিয়াজুল

অনুষ্ঠান শেষে ফলক উন্মোচন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সহ-সেক্রেটারি শেখ শামীম হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সরকারি খাল দখল করে ব্যক্তি স্বার্থে বাঁধ দিয়ে মাছ চাষ করা যাবে না। খাল উন্মুক্ত রাখতে হবে, যাতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খাল পুনঃখনন কার্যক্রমের ফলে দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুরডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল পুনরুদ্ধার হবে। এতে প্রায় এক হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবে এবং এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত হবে, যা কৃষকদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০