মোরেলগঞ্জ প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জমি বিরোধে ৪০ গাছ কাটা, হামলায় ১ আহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন এবং ৪০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আহত মো. সোহাগ হাওলাদার বর্তমানে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে তাইজুল ইসলাম হাওলাদার ও ফারুক হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। ২৬ মার্চ ঘটনার দিন, ফারুক হাওলাদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল মো. সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম করে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, বিরোধের জের ধরে ফারুক হাওলাদার মো. তাইজুল হাওলাদারের জমিতে থাকা তাল, চাম্বলসহ প্রায় ৪০টি গাছ কেটে জোরপূর্বক ঘেরাবাঁধা করা হয়েছে।

অভিযোগকারী তাইজুল হাওলাদার বলেন, “বসতবাড়ির ৪ কাটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাঁধা দিলে আমার ছেলে মো. সোহাগ হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়। এলাকায় প্রভাবশালী আসামিরা থাকায় কেউ মুখ খোলার সাহস পায় না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।

অপরপক্ষে ফারুক হাওলাদার জানান, “তাইজুল ইসলাম আমার আপন চাচাচো ভাই। জমি বিরোধ ছিল, কিন্তু স্থানীয়ভাবে মেপে দেওয়ার পর সোহাগ হাওলাদার তাদের গাছগুলো কাটেছে। এরপর আমরা জমিতে ঘেরাবাঁধা দিয়েছি, গাছ আমরা কাটি নি। সোহাগ হাওলাদার হাসপাতালে ভর্তি হয়েছে, মিমাংসার চেষ্টা চলছে।

আরো পড়ুন...  ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

পাঁচগাঁও ফাঁড়ির পুলিশ বিষয়টি তদন্ত করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০