শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজান ঘিরে মোরেলগঞ্জে বাজার তদারকি, নিষিদ্ধ পণ্য রাখায় ব্যবসায়ীকে দণ্ড

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ টিম। এ সময় নিষিদ্ধ পণ্য সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ পৌরশহরের কাঁচাবাজার সড়ক, মুদিমনোহরি পট্টি ও ফলপট্টিতে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলার সহকারী পরিচালক শরিফা সুলতানা।

অভিযানকালে একটি দোকানে খাবারে ব্যবহারের অনুপযোগী বিভিন্ন রং, সেন্ট, গোলাপজলসহ বিক্রয় নিষিদ্ধ পণ্য মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা পণ্যসমূহ ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার এবং ক্যাবের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের অধিকার রক্ষার জন্য। ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ভেজালমুক্ত পণ্য বিক্রি, সঠিক ওজন এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো যাবে না।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি আরও বলেন, রমজান মাসে যাতে সাধারণ মানুষ নিত্যপণ্য ক্রয়ে ভোগান্তির শিকার না হন, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০