হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে মারপিটে যুবক আহত

বাগেরহাটের রামপাল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খান ইসমাইল (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের বাসিন্দা এবং খান ইউনুসের ছেলে খান ইসমাইল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে নিজ গ্রামের কবিরাজের মাঠের সামনে সড়কের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একই এলাকার কয়েকজন ব্যক্তি সেখানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে তারা ইসমাইলের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, শেখ রবিউল ইসলাম, শেখ হুসাইন, শেখ হুমায়ুন, শেখ রুহুল আমিন, শেখ সবুজ ও শেখ ওবায়দুল্লাহ একসঙ্গে ইসমাইলকে বেধড়ক মারধর করেন। তাদের মারধরে ইসমাইল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, স্থানীয় শেখ ইলিয়াসের নেতৃত্বে তার ছেলে, ভাইপো, জামাইসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়রা জানান, শেখ ইলিয়াসের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এমনকি তিনি শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক হত্যা মামলারও আসামি ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

আরো পড়ুন...  সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ

তবে এ বিষয়ে অভিযুক্তদের একজন শেখ হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে তিনি বলেন, তার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির সময় দোকানের ভেতরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে আহত খান ইসমাইল জানান, তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত রামপাল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। আহত ব্যক্তির পরিবার জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০