মো: আবু কাওছার মিঠু, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি—এই সামাজিক সচেতনতার বার্তাকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিঁড়ি বালুর মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলায় হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে এসেক লিডার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। প্রথমার্ধে হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাবের পক্ষে হিমেল আহমেদ একটি দৃষ্টিনন্দন গোল করেন। পরবর্তীতে মোহাম্মদ শান্ত ও কাউসার মিয়া আরও দুটি গোল করে দলকে এগিয়ে নেন। অপরদিকে এসেক লিডার স্পোর্টিং ক্লাবের পক্ষে সামির আহমেদ ও কাউসার মিয়া একটি করে গোল করে খেলায় ফিরতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাব।

আরো পড়ুন...  ওয়াকফা সম্পত্তি দখলের অভিযোগ

খেলা শেষে মাঠেই এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহাসিন মিয়া, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবদল নেতা ফাহিম মাহমুদ, তাইজুল ইসলাম এবং সমাজসেবক নাজমুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হলে এলাকার যুব সমাজ ইতিবাচক কাজে আরও বেশি সম্পৃক্ত হবে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাবের হাতে রঙিন টেলিভিশন তুলে দেওয়া হয় এবং রানার্সআপ এসেক লিডার স্পোর্টিং ক্লাবকে গোল্ডকাপ প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় জলসিঁড়ি বালুর মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০