এস এম এ গোফরান, বরিশাল প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেবাসিমে ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যু, তদন্ত কমিটি

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভুলবশত অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগের ঘটনায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চতুর্থ তলার ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি ঘিরে রোগীর স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত দুই নারী হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার শেফালী বেগম (৬০) এবং বরিশাল নগরের কাশিপুর এলাকার হেলেনা বেগম (৪৮)। হাসপাতাল সূত্রে জানা যায়, গালের টিউমারজনিত সমস্যায় শেফালী বেগম গত ২২ ফেব্রুয়ারি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে হেলেনা বেগম গলায় থাইরয়েড সমস্যার কারণে এক সপ্তাহ আগে একই বিভাগে ভর্তি হয়েছিলেন। রোববার সকালে তাদের দুজনেরই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।

রোগীর স্বজনদের অভিযোগ, সকাল প্রায় ৭টার দিকে ইএনটি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার কথা থাকলেও ভুলবশত অ্যানেস্থেসিয়া ইনজেকশন শিরায় পুশ করেন। প্রথমে হেলেনা বেগমের শরীরে ইনজেকশন প্রয়োগ করা হলে কয়েক মিনিটের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।

আরো পড়ুন...  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্বজনদের দাবি, প্রথম ঘটনার পরও পরিস্থিতি না বুঝে একই নার্স পাশের বেডে থাকা শেফালী বেগমের শরীরেও একই ধরনের অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পরপরই তার অবস্থাও দ্রুত খারাপ হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই তিনিও মারা যান। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই ওয়ার্ডে দুই রোগীর মৃত্যুতে স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাটিকে চিকিৎসায় চরম অবহেলা ও দায়িত্বহীনতার ফল বলে অভিযোগ করেন।

এ সময় নিহতদের স্বজনরা দাবি করেন, ঘটনার পর ওয়ার্ডের কিছু নার্স বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে বলেন, সারারাত ডিউটি করার পর সকালে কীভাবে এমন ভুল হয়ে গেল তা তিনি নিজেও বুঝতে পারছেন না। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। এটি অপেশাদারিত্বের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন...  বরিশালে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ

তিনি জানান, হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহতদের পরিবার চাইলে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। এদিকে হঠাৎ এমন ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা ও খামখেয়ালিপনার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০