পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে পারিবারিক আয় বৃদ্ধি ও জীবিকায়ন উন্নয়নের লক্ষ্যে ২৫ জন নারী-পুরুষকে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’-এর উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

কানাডিয়ান দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহায়তায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ইমাম হাসান, প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন ও হৈমী মণ্ডলসহ সংশ্লিষ্টরা।

ইউপি সদস্য মো. ইমাম হাসান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী হয় এবং আয়বর্ধনমূলক উদ্যোগে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথি ডা. সুব্রত বিশ্বাস বলেন, গাবুরা ইউনিয়নে গরু পালন বিষয়ে মানুষের দক্ষতা তুলনামূলক কম। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পেলে তা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে সহায়ক হবে।

আরো পড়ুন...  কলকলিয়া সড়ক ও সেতুর বেহাল দশা

আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের পারিবারিক আয় বৃদ্ধিতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১০

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১২

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৩

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৪

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

১৫

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৬

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

১৮

ধর্ম যখন মঞ্চের পণ্য

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

২০