ইতিহাস প্রতিবেদক-
১৯ জানুয়ারী ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন

সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও, দানিয়েল কোস্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক ও পবিত্র দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনা নিহিত রয়েছে।

আরো পড়ুন...  সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

ঢাকা-১২ আসন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, এ আসনে কোনো নাগরিক তার অধিকার আদায়ে বৈষম্যের শিকার হবে না। এলাকার প্রধান সমস্যা হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককে চিহ্নিত করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সমন্বিত নীতি ও কার্যকর কৌশল গ্রহণ করা হবে।

তিনি দেশের গণতান্ত্রিক উত্তরণ ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করতে সবাইকে ‘এক প্রাণ, এক মন’ হয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০