ইতিহাস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি : দৈনিক ইতিহাস গ্রাফিক্স

সকালবেলায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা মাঝারি মাত্রার ভূমিকম্পের প্রভাব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

আর্থকোয়াক ট্র্যাক-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। অধিক গভীরতায় উৎপন্ন হওয়ায় এর তীব্রতা কিছুটা কমে যায়, ফলে ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সরাসরি কোনো বড় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের কারণে প্রায়ই এ ধরনের ভূমিকম্পের প্রভাব দেশে অনুভূত হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  জ্বালানি তেল নিয়ে কারসাজির তথ্য দিলে মিলবে পুরস্কার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১০

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১১

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

১২

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

১৩

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

১৪

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৫

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৬

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১৭

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১৮

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

১৯

মোরেলগঞ্জে জমি বিরোধ ও অপপ্রচারের অভিযোগে উত্তেজনা

২০