রেজাউল করিম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
২১ মে ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সম্প্রতি সংঘটিত কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় উপজেলার রামজীবন ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে রামজীবন ইউনিয়নে প্রায় শতাধিক বসতবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে অনেক পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে এবং অসংখ্য মানুষ চরম দুর্ভোগে পড়েন।

দুর্যোগের পরপরই স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে। এ সময় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়। চাল পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে।

আরো পড়ুন...  বীরগঞ্জে ডিজিএফ এর চাল বিতরণ

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুলি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হুদা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান তুলি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে তাদের অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা কিছুটা হলেও তাদের দুর্ভোগ কমাতে সহায়তা করবে। তারা দ্রুত সহায়তা পাওয়ায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০