কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে ডাঃ জাহিদের নির্বাচনি পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন হিলি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেন। তিনি সাধারণ জনগণকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আলিহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বাওনা বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাঃ জাহিদ বলেন, “আপনার ভোট আপনার অধিকার। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিন ইনশাআল্লাহ।”

পথসভায় ডাঃ জাহিদ আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিন। আমাদের লক্ষ্য হলো হাকিমপুর হিলি পোর্টসহ চার উপজেলার রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা। কৃষি নির্ভরশীল এই এলাকায় কৃষকরা যেন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বিএনপি অগ্রগতি ও উন্নয়নের দল।”

আরো পড়ুন...  জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এগিয়ে

তিনি উল্লেখ করেন, দেশের জনগণের উন্নয়নমূলক সুবিধার অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই কৃষি ঋণ ১০ হাজার টাকার সুদসহ ১৩ ফেব্রুয়ারি থেকে মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মা-বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড এবং কৃষকরা পাবেন কৃষি কার্ডের মাধ্যমে সার, সেচ ও উৎপাদিত পণ্যের জন্য সুবিধা।

পথসভায় আলিহাট ইউনিয়ন বিএনপির ভাঃ সভাপতি বুলবুল আহম্মেদ সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সাঃ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ভাঃ ফরিদ খান, সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, প্যানেল চেয়ারম্যান আল ইমরান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতি দলের নেতাকর্মীরা।

ডাঃ জাহিদ বলেন, “জনগণের সমর্থন পেলে ধানের শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয় নিশ্চিত করে আপনাদের পাশে থেকে কার্যকর সেবা প্রদানের সুযোগ পাবো। আপনাদের সাথে নিয়ে দিনাজপুর-৬ আসনকে একটি উন্নত ও মডেল আসনে পরিণত করা আমাদের লক্ষ্য।”

আরো পড়ুন...  শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ বোতল মাদকসহ আটক ৩

উল্লেখ্য, ডাঃ জাহিদের নির্বাচনি প্রচারণায় এলাকার সাধারণ মানুষ ও যুব সমাজ ব্যাপক অংশগ্রহণ করেন, যা পথসভাকে প্রাণবন্ত এবং নির্বাচনী উত্তাপপূর্ণ করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০