বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার মিমি চক্রবর্তী, থানায় অভিযোগ

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হন তিনি। এ ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি। ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাস এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে অভিনেত্রীকে শারীরিক লাঞ্ছনার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন,
‘দীর্ঘ অভিনয় জীবনে এ ধরনের আচরণের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার জন্য অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন,
‘অনেক দর্শক মনে করছে, মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অনুষ্ঠানের আয়োজকদের দিকেও অভিযোগের আঙুল তোলেন মিমি। তার ভাষায়,
‘শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব ছিল, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করেনি।’

উল্লেখ্য, সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই মিমির সঙ্গে এমন ঘটনা ঘটায় টালিউডে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একের পর এক শিল্পীর হেনস্তার ঘটনায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন...  রুমিন ফারহানার সঙ্গে ভাবনার ছবি ঘিরে জল্পনা

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর অভিনয় জীবন শুরু হয় ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে। তিনি ক্যালকাটা টাইমসের ২০১৬ ও ২০২০ সালের ‘মোস্ট ডিজায়ারেবল উইমেন’ তালিকায় স্থান পান। ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০