খুলনা প্রতিনিধি
৯ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আটটার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত আজিজুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর চারটি মোটরসাইকেলে করে একদল অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী উত্তর রাঙ্গেমারী এলাকায় প্রবেশ করে। পরে তারা আজিজুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, নিহতের গলা ও ঘাড়ে গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পূর্ব থেকেই তার উরুর নিচ থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল। ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি।

আরো পড়ুন...  নড়াইলে চার খুন: ৬৯ আসামির মামলা, গ্রেফতার ১০

পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত আজিজুল ইসলামের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ রাতভর অভিযান পরিচালনা করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য, তদন্তে নতুন আলামত

বিশ্বকাপ ২০২৬: শিরোপার দৌড়ে এগিয়ে কারা—জানালেন মেসি

ওডিশা উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

প্রভাতের ফুলবনে সুবাসের কবিতা

যুবদল নেতা পিবলুকে জড়িয়ে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ পটিয়া যুবদলের

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ২.৫ লাখ ইয়াবা জব্দ

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবা জব্দ

১০

আফ্রিকায় অফশোর ক্যাম্পাসের আহ্বান

১১

দৌলতপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ

১২

নোয়াখালীতে ঝটিকা মিছিল করে উধাও ছাত্রলীগ কর্মীরা

১৩

সুজন মোল্লাকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

১৪

পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

১৫

বাগেরহাটে জমি বিরোধে নারী আহত

১৬

এমপিও দাবিতে শিক্ষকদের আহাজারি

১৭

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রচারণা

১৮

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

১৯

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০