আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৮ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে হামের প্রাদুর্ভাবের মধ্যেই ৫৪ নার্স বদলি, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের শঙ্কা

সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে যখন শিশু রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো, ঠিক তখনই পার্বত্য জেলা খাগড়াছড়িতে একযোগে ৫৪ জন নার্সের বদলিতে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। এতে জনবল সংকটে থাকা জেলার স্বাস্থ্যসেবা আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর খাগড়াছড়ির বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৫৪ জন নার্সকে পদায়ন করা হয়। কিন্তু সাত মাসের মাথায় চলতি বছরের ১৯ এপ্রিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর তাদের একযোগে বদলির আদেশ জারি করে এবং ২৬ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়।

এই বদলি প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। পার্বত্য অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বদলির ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জনের সুপারিশ এবং পার্বত্য জেলা পরিষদের ছাড়পত্র বাধ্যতামূলক হলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে জেলার ৩৪১টি অনুমোদিত নার্স পদের বিপরীতে ৬৯টি পদ শূন্য ছিল। নতুন করে ৫৪ জন নার্স চলে গেলে শূন্যপদ বেড়ে দাঁড়াবে ১২৩টিতে। শুধু খাগড়াছড়ি সদর হাসপাতালেই ১৩৫টি পদের মধ্যে ২০টি পদ ইতোমধ্যেই খালি রয়েছে।

আরো পড়ুন...  পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশু রোগীর চাপও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচিতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এই সংকট স্বাস্থ্যসেবায় বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, “নার্সসহ বিভিন্ন সেক্টরে জনবল সংকট রয়েছে। একসঙ্গে এতজনের বদলি হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।”

ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বলেন, “বর্তমান সংকটে সীমিত জনবল দিয়ে ২৪ ঘণ্টা সেবা চালু রাখা কঠিন হয়ে পড়বে।”

এদিকে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, চলমান হামের প্রাদুর্ভাবের সময় এই বদলি সিদ্ধান্ত পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১০

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১১

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৩

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৪

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৫

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৬

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

১৮

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১৯

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

২০