মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় শুরুতে নবাগত ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন এবং এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের পূর্বধলা প্রতিনিধি মো: আল ইমরান, নয়া দিগন্তের প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক ইকরার প্রকাশক ও সম্পাদক মো: শফিকুজ্জামান, দৈনিক কালবেলার প্রতিনিধি মো: হাবিবুর রহমান হাবিব, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো: যুবায়ের হোসেন বাচ্চু, দৈনিক মাটি ও মানুষের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলমসহ অন্যান্য সাংবাদিকরা।

আরো পড়ুন...  শ্যামনগরে গাজী নজরুলের জয়

আলোচনায় পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপন, নাজুক ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় পার্কে যাতায়াতের রাস্তা নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চুরি, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের মতামত গুরুত্ব সহকারে নোটবুকে লিপিবদ্ধ করেন এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম গত ২ জুন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১১

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১২

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৩

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৪

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

১৫

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৬

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

১৭

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৮

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

১৯

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

২০