দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকটিতে অভিযান চালায়। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রোপচারের সময় রোগীকে টেবিলে রেখেই চিকিৎসক চলে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বেসরকারি অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে ক্লিনিকটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসাসেবার মান, জনবল, অবকাঠামো, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় নানা অসঙ্গতি ধরা পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক নারীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচার শুরু হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ছাড়াই অপারেশন শুরু করা হয়। আরও গুরুতর অভিযোগ হলো, অস্ত্রোপচার চলাকালে একপর্যায়ে সংশ্লিষ্ট চিকিৎসক অপারেশন অসমাপ্ত রেখেই ক্লিনিক ত্যাগ করেন। এতে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে।

পরবর্তীতে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় মহিলা বিষয়ক দপ্তর অচল

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়। রোগীর স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরই প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশসহ স্বাস্থ্যসেবা পরিচালনার বিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, “অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কাগজপত্র, চিকিৎসক ও জনবলের বৈধতা যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১১

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১২

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৩

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৪

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৬

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৭

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৮

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

২০