চট্টগ্রাম প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ | ছবি: আইএসপিআর

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবাও প্রদান করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানায়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছেন।

এছাড়া পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত জনগণের কাছে।

অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বন্যাকবলিত মানুষের জন্য সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০