আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাগড়াছড়ির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকরভাবে টিলা কেটে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ও টিলা কেটে পরিবেশ ধ্বংসের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযানে ৩৪৭ বোতল সিরাপ জব্দ

১০

বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিং নিয়ে শরণখোলায় কর্মসূচি

১১

মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু; যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে: স্বজনদের দাবি হত্যা

১২

মোরেলগঞ্জে এনাবেল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

আলীকদমের মদক সীমান্তে ডায়রিয়া আক্রান্তদের বিজিবির ফ্রি চিকিৎসা

১৪

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

১৫

গড়াইয়ের ভাঙনে মাগুরায় বিলীন ১০ একর ফসলি জমি, হুমকিতে ৫০০ পরিবার

১৬

মহিপুরে কারিতাসের উদ্যোগে ৪ হাজার ৫০টি চারাগাছ বিতরণ

১৭

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৮

মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

২০