শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ, নৈতিকতা ও গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি. এম. রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে এবং কমিটির সহ-সভাপতি মো. ফারুক হোসেন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মেহেদী হাসান লিপন, সমকালের প্রতিনিধি ফজলুল হক খোকন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসরিন সুলতানা, সমাজসেবক মো. ফারুক শরীফ, তপন কুমার মিস্ত্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

আরো পড়ুন...  সাগরে জিম্মি ২০ জেলে, দস্যুদের দাবি ৭০ লাখ টাকা

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা এবং মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা পুরস্কার গ্রহণ করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে স্বাভাবিক হচ্ছে খুবির ক্লাস-পরীক্ষা

ইতিবাচক সংবাদ সমাজকে এগিয়ে নেয়: মোস্তফা মামুন

ড্রেন খননের সময় প্রাচীর ধস, আহত ৪ শ্রমিক

চন্দ্রায় টিকিট বাণিজ্যে দালাল চক্র, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ শিকার, জব্দ নৌকা-চিংড়ি

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

কুলিয়ারচরে রাস্তা পাকাকরণ ও ব্রহ্মপুত্রে সেতুর দাবি

সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

কালিয়াকৈরে সবজির বাজারে ফের অস্থিরতা, চড়া মরিচ-পেঁয়াজ

১০

তুরাগে পিকনিকের নামে অশালীনতার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

১১

মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলশিক্ষিকার মৃত্যু, স্বামী আহত

১২

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়

১৪

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী পাতাখেলা

১৫

রোগ নির্ণয় সেবায় গতি আনতে রি-এজেন্ট হস্তান্তর

১৬

জনদুর্ভোগ কমাতে নলডাঙ্গায় প্রশাসনের গুরুত্বারোপ

১৭

ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে দুই হাত হারালেন সোহান

১৮

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

১৯

যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

২০