রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছে মহিলা দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহিদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মহিলা দলের নেত্রীরা আমির হামজার বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সমাবেশে মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১০

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১১

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১২

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৩

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

১৪

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

১৫

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

১৬

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

১৭

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

১৮

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

১৯

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০