দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন