কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে কুলিয়ারচর উপজেলা ও সালুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সভা দুটি অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের আসাদ সুপার মার্কেটের নিচতলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী।
সভায় উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুনউর রশীদ, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম এবং সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারের জনতা ক্লাবে সালুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সালুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা সহ-সেক্রেটারি মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান ও নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা থেকে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিনের নাম ঘোষণা করেন।
এ ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুদ্দিন ইসলাম তুহিন এবং সালুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজী।
দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় রামদী ও ফরিদপুর ইউনিয়নের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ২০২৬ সালের উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধির গেজেট ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে।
মন্তব্য করুন