বাগেরহাট জেলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন পেয়ে কারা কর্তৃপক্ষকে জানায়: বাগেরহাট ডিসি

মরদেহ নেওয়া হয় জেলগেটে। ছবি : সংগৃহীত
মরদেহ নেওয়া হয় জেলগেটে। ছবি : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হোসেনের স্ত্রী ও সন্তান মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন ঘটনা পরিষ্কার করেছেন।

ডিসি জানান, ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে তার বাংলোয় একটি প্যারোল আবেদন আসে। বিষয়টি জানার পর তিনি তা কারা কর্তৃপক্ষকে জানান। এরপর কারা কর্তৃপক্ষ জানায়, সাদ্দাম যেহেতু জেলার বাইরে কারাগারে বন্দি রয়েছেন, তাই ২০১৬ সালের কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তি দেওয়া নিয়মবহির্ভূত।

আবেদনকারীদের এই সিদ্ধান্ত জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে চলে যান এবং এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি—ডিসি জানান।

এ বিষয়ে সাদ্দামের মামা মো. হেমায়েত উদ্দিন বলেন, “২৩ জানুয়ারি বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির লিখিত আবেদন করা হয়। ডিসি আবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। সেখানে বলা হয়, প্যারোলে মুক্তি দেয়ার এখতিয়ার তাদের নেই; যেই কারাগারে আসামি বন্দি আছেন, সেখানে আবেদন করতে হবে। এরপর যশোর কারাগারে মরদেহ নিয়ে গেলে মাত্র তিন মিনিট দেখার সুযোগ দেওয়া হয়।”

গত ২৩ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও তার ৯ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশায় সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন ওই নারী।

আরো পড়ুন...  বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। ওইদিন সন্ধ্যায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে ঢুকে অল্প সময় পর বাইরে বের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০