শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২২টি কক্ষ ও ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে বসতঘর ও দোকানের মালামাল, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হরিণহাটি এলাকার একটি কলোনিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষ ও দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুনের তীব্রতা বেড়ে পাশের আরেকটি কলোনিতেও ছড়িয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় মুন্ডল মার্কেট এবং আমিনুল ইসলাম ও রাসেল আহমেদের কলোনিতে বসবাসকারী লোকজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ পাননি বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২২টি কক্ষ ও ছয়টি দোকান পুড়ে গেছে। এতে বসতঘর ও দোকানের মালামাল, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন...  কালিহাতীতে মাদকবিরোধী জিরো টলারেন্স

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান আহমেদ জানান, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

২

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৩

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

৪

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৫

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

৬

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

৭

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

৮

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

৯

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১০

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১১

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১২

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

১৩

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৪

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৫

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৭

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

১৯

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

২০