শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

জামালপুরের ইসলামপুরে মো. আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন, শিক্ষাবর্ষ সমারম্ভ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মজিবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও কলেজের বিদ্যানুরাগী সদস্য জয়নাল আবেদিন সরকার এবং পৌর বিএনপির অন্যতম সদস্য ও পরিচালনা পর্ষদের বিদ্যানুরাগী সদস্য মো. আতিকুর রহমান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে সানজিয়া সাফিজ দ্যুতি বলেন, “একটি জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিক্ষিত সমাজের ভূমিকা অপরিসীম। নারী সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।”

অর্থের অভাবে যেন কোনো নারী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে কলেজটিকে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।

আরো পড়ুন...  হিলিতে হাম-রুবেলা টিকাদান শুরু

বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন সরকার বলেন, “জেলার উত্তর-পশ্চিমাঞ্চলের নারী শিক্ষার অনন্য এই বিদ্যাপীঠটিকে স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর সার্বিক প্রচেষ্টায় অচিরেই সরকারীকরণ করা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মেরিনা, কলেজের প্রদর্শক আব্দুল মোমেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবা সুলতানা, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোখসানা আক্তার এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম।

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এ কলেজেও আনন্দঘন পরিবেশে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

২

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

৩

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

৪

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

৫

কুড়িগ্রামে সেবাদানকারী সংস্থা ও নারীদের সঙ্গে সংলাপ

৬

রায়পুরায় সার ডিলার ও দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা, সার জব্দ

৭

যে আমলে রিজিক বাড়ে, তা কল্পনাও করতে পারবেন না

৮

মাগুরার শ্রীপুরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

৯

আওয়ামীলীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ

১০

মোংলায় ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

১১

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

১২

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

১৩

সাংবাদিক হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৪

মাগুরায় সারের বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ পণ্য, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৫

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

ঝালকাঠিতে বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৭

কুলিয়ারচরে সাংবাদিক-ব্যবসায়ীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, প্রার্থী ঘোষণা

১৮

কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

১৯

কাঁঠালিয়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা

২০