করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ ও ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’—এই স্লোগানে যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গু কী, কীভাবে ছড়ায় এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
লিফলেটে বলা হয়, ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির টব, পরিত্যক্ত টায়ার, বাড়ির আঙিনা ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পানির পাত্র পরিষ্কার রাখা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণের বিষয়টি জনস্বাস্থ্য নির্দেশনাতেও গুরুত্ব দেওয়া হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন ও নওশের আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী।
এ সময় মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আপা, কাকলিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই সরকারের পাশাপাশি বিএনপি জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। ডেঙ্গুমুক্ত যশোর গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন