পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল, মোরেলগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তাঁরা রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
মন্তব্য করুন