ইতিহাস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মাগুরা প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক।

ঘোষিত বেসরকারি ফলাফলে সভাপতি পদে মুন্সী হুমায়ুন কবির রাজা এবং সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় আহমেদ ডলার, সহসভাপতি পদে ফররুখ আহমেদ মুক্তার ও জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিরোক বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে শাখিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাভেল হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে রাসেল, রফিকুল, সৌরভ, দিদার, আকিদুল, মিলন, শিমুল, তৌহিদ ও নান্নু মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে মোট ১ হাজার ৯২৩ জন ভোটারের বিপরীতে ৪৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো পড়ুন...  কৃষি কার্ডে আসবে বিপ্লব: এমপি রফিকুল

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়।

এদিকে, ভোট গণনার পুরো প্রক্রিয়া প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রের বাইরে থাকা প্রার্থী, সমর্থক ও আগ্রহী ব্যবসায়ীদের সরাসরি দেখানো হয়। এতে ভোট গণনার প্রক্রিয়া প্রত্যক্ষ করার সুযোগ পান তারা। প্রার্থী, সমর্থক ও ভোটারদের অনেকে এ ব্যবস্থাকে নির্বাচনকে আরও স্বচ্ছ রাখার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সমাজে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

২

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

৩

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

৪

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

৫

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

৬

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

৭

হাকিমপুরে ‘গ্রীণ অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

৮

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১১

মাগুরার শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

১২

নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

১৩

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৪

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৫

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

১৬

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১৭

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

১৮

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৯

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

২০