মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর আওতাধীন মনাকষা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও বাইসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। অভিযানে মোট ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়া তাঁর ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।

আটক নুর ইসলাম ও জব্দ করা মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

উভয় অভিযানে জব্দ করা এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা।

আরো পড়ুন...  বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি পরিচালিত বিভিন্ন অভিযানে মোট দুজন আসামিকে আটক করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ এবং মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

২

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

৩

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

৪

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

৫

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

৬

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

৭

হাকিমপুরে ‘গ্রীণ অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

৮

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১১

মাগুরার শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

১২

নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

১৩

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৪

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৫

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

১৬

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১৭

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

১৮

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৯

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

২০