কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। তাঁর অকালমৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত ছিলেন একজন পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। তাঁর অকালমৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি ও সাংবাদিকতায় অবদান সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দেবাশীষ দত্ত শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি সহকর্মীদের কাছে একজন আন্তরিক, সদালাপী ও স্নেহশীল মানুষ ছিলেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের কথা, এলাকার সমস্যা ও জনদুর্ভোগ তাঁর লেখনীতে গুরুত্ব পেত। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য যেমন অপূরণীয় ক্ষতি, তেমনি পরিবার ও স্বজনদের জন্য গভীর বেদনার।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক গাজী মাহবুবুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি নুরুন্নবী বাবু, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মাটির পৃথিবী পত্রিকার প্রকাশক-সম্পাদক এম.এ. জিহাদ এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ ও দ্য মুসলিম টাইমস (The Muslim Times) পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, জাতীয় পত্রিকা দৈনিক খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন, মিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, বাংলাবাজার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মীর রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক জিকো মন্ডল, কোষাধ্যক্ষ আশিকুল হক, ক্রীড়া সম্পাদক সুমন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী সদস্য ও আদিবাসী অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য পিয়ারুল ইসলাম ও মিনহাজ উদ্দিন, সদস্য খন্দকার আনিসুজ্জামান নয়ন, প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল-লিমু।
এ সময় মিরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য মীর হাসান, আব্দুস সালাম, আব্দুর রহমান, বিএনপি নেতা রুহুল মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষ দত্ত নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনায় সাংবাদিকসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন