কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুরে ‘গ্রীণ অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

‘গ্রীণ অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা শাখার সভাপতি জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্কাউট ও স্কাউটাররা।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, জেলা কাব স্কাউট লিডার মো. মহিদুল ইসলাম, ফারুক হোসেন, উম্মে কুলসুমা, আমেনা বেগম, তারেক মাহমুদ, মুন্জুরুল ইসলাম ও জিয়াউর রহমান মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক স্কাউট ও স্কাউটার।

কর্মসূচিতে অতিথিরা বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ছয় মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজ দিনাজপুর গড়ে তুলতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দিনাজপুর গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
আরো পড়ুন...  গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

২

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

৩

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

৪

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

৫

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

৬

ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

৭

হাকিমপুরে ‘গ্রীণ অ্যান্ড ক্লিন দিনাজপুর’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

৮

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৯

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

১১

মাগুরার শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

১২

নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

১৩

জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

১৪

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৫

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, জেলেদের জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

১৬

ইসলামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ

১৭

কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল ২২ কক্ষ ও ৬ দোকান

১৮

মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

১৯

কক্সবাজারের পর্যটনের আড়ালে অন্ধকার বাণিজ্য

২০