মাগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার আয়োজনে তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন আবৃত্তিশিল্পী এম এম আলীমুজ্জামান উজ্জল, অভিনেতা এস আলম তুহিন, নাট্যকার ও নাট্যনির্দেশক মো. ওয়ালিদুর রহমান, নৃত্যশিল্পী আপেল মাহমুদ সবুজ, অভিনেতা মঈনুল ইসলাম জেসান ও সৈয়দ আশিকুল ইসলাম মুসা।
মাগুরা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় ১২, ১৯ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনের এ কর্মশালায় ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন