মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (সকাল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে প্রতিযোগিতার সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। ভবিষ্যতে দেশ গঠনে এই শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান শওকত, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ হুসাইন শওকত এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ তানভীর আহমেদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  মাগুরায় ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল, রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতার মানসিকতাই গড়ে তোলে না, বরং নৈতিকতা ও শালীনতার শিক্ষা লাভ করে।”

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ৩৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, মোরগ লড়াই, বালিশ বদল, চেয়ার দৌড়সহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিটি ইভেন্টেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখেমুখে ছিল গর্বের ছাপ।

সমাপনী বক্তব্যে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

সার্বিকভাবে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও অনুপ্রেরণামূলক স্মৃতি হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০