এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পূর্ব কচুয়া মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম কবির ঝন্টু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও সৃজনশীলতা গড়ে তুলতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

মাদ্রাসার সুপার মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, সহ-সুপার মোঃ মিজানুর রহমান, শিক্ষক মোঃ মিজানুর রহমান সোহাগসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা খাইরুল আমিন ছগির।

সকালে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দীপনা ও শৃঙ্খলা দর্শকদের প্রশংসা কুড়ায়। পরে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

আরো পড়ুন...  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় অভিভাবকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সৃজনশীল ও ক্রীড়াভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক হয়। সার্বিকভাবে সফল ও সুশৃঙ্খল আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০