মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব)–এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এবং গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ড্যাব মাগুরা জেলা শাখা এই মানবিক কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাগুরা শহরের ইটখোলা বাজার এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ক্যান্সার, ডায়াবেটিস, গাইনি, শিশু রোগসহ সাধারণ নানা রোগে আক্রান্ত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। আয়োজকদের তথ্যমতে, এই কর্মসূচিতে বিপুলসংখ্যক রোগী সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. মোঃ আলিমুজ্জামান (ক্যান্সার বিশেষজ্ঞ), ডা. দিলারা আকবার লাবনী (গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ), ডা. মোঃ মাসুদুল হক (ডায়াবেটোলজিস্ট ও সার্জন, চেয়ারম্যান—জাহান প্রাইভেট হাসপাতাল), ডা. অমরেন্দ্র নাথ দেউরি, ডা. মোঃ এনামুল কবির (জেনারেল প্র্যাকটিশনার), ডা. সালিমা জিনান (নারী ও প্রসূতি রোগে অভিজ্ঞ), ডা. সুমি (সনোলজিস্ট বিশেষজ্ঞ)সহ ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার অন্যান্য চিকিৎসকরা।

আরো পড়ুন...  বাগেরহাটের সন্তান পুলিশের শীর্ষ পদে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি ও মানবিকতার পরিচয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ড্যাব যে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোঃ আলিমুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন অন্তত প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্যেই ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. মোহাম্মদ মাসুদুল হক, চেয়ারম্যান—জাহান প্রাইভেট হাসপাতাল, মাগুরা। তিনি জানান, চিকিৎসকদের স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন...  ভোটের গুরুত্ব জানাতে বাগেরহাটে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

স্থানীয় এলাকাবাসী জানান, আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি তাদের জন্য বড় সহায়তা। মানবিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারী রোগীরাও।

সামগ্রিকভাবে, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০