বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া বৃষ্টি

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। চিকিৎসকদের নিবিড় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের সান্নিধ্যে বাসায় বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ ফেব্রুয়ারি রোববার প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পর্যবেক্ষণকাল পার হওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে অসুস্থতার খবর ভক্ত-অনুরাগীদের জানান তিনি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কঠোরভাবে বিশ্রামে থাকতে হবে এবং নিয়মিত ফলোআপ চিকিৎসা নিতে হবে। এই সময়টাতে তিনি কোনো ধরনের শুটিং বা নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না। পরিবারের পক্ষ থেকে নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যেন পেশাগত কারণে তার সঙ্গে যোগাযোগ না করা হয়।

আরো পড়ুন...  ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুজব, নীনা গুপ্তার নিজস্ব প্রতিক্রিয়া

ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। তার সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতি তাকে অল্প সময়েই জনপ্রিয়তা এনে দেয়। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে ২০১৯ সালে ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও অভিনয়জগৎ থেকে পুরোপুরি দূরে সরে যাননি তিনি।

দীর্ঘ বিরতি ভেঙে নির্মাতা রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তানিয়া বৃষ্টি। তবে বর্তমান শারীরিক পরিস্থিতির কারণে আপাতত সব কাজ স্থগিত রাখা হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে এবং শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে এলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০