মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয় মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দি

নোয়াখালীর হাতিয়া উপজেলার এক শিশু মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র ১০ বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করেছে আবু বকর সিদ্দিক নামের এক মেধাবী শিক্ষার্থী। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের বাসিন্দা। সে মো. বেলাল উদ্দিন ও আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগ থেকে মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে সে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

পরিবার সূত্রে জানা যায়, সিদ্দিকের পরিবারে আগে থেকেই কয়েকজন কুরআনের হাফেজ রয়েছেন। ফলে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ তৈরি হয়। শিশু বয়স থেকেই তাকে কুরআন তিলাওয়াত শেখানো হয় এবং ধীরে ধীরে কুরআন মুখস্থ করার প্রতি আগ্রহ বাড়তে থাকে। ছেলে জন্মের পর থেকেই তাকে একজন হাফেজে কুরআন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তার বাবা-মা।

সেই লক্ষ্যকে সামনে রেখে ২০২৫ সালের শুরুতে আবু বকর সিদ্দিককে কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়। সেখানে শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিদিন নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই সে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়।

আরো পড়ুন...  সোনাদিয়ায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

শিশু হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, ছোটবেলা থেকেই তার কুরআন তিলাওয়াত করতে ভালো লাগে। মাদরাসার শিক্ষকদের সহযোগিতা এবং পরিবারের উৎসাহ তাকে নিয়মিত পড়াশোনা করতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে সে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হওয়ার স্বপ্ন দেখে এবং দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চায়।

সিদ্দিকের বাবা মো. বেলাল উদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই ছেলের মধ্যে কুরআনের প্রতি গভীর আগ্রহ লক্ষ্য করেছি। তাই তাকে হিফজ বিভাগে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়েই সে পুরো কুরআন শরিফ মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।” তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতে সে একজন যোগ্য আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারে।

দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার গণমাধ্যমকে বলেন, “সিদ্দিক অত্যন্ত মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। পরিবারের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিয়মিত তত্ত্বাবধানের ফলে সে দ্রুত কুরআন হিফজ করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে সে বড় আলেম হয়ে ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরো পড়ুন...  হাসপাতালে এমআরদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, “সিদ্দিক খুব পরিশ্রমী এবং অধ্যবসায়ী ছাত্র। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত অনুশীলন করার কারণে অল্প সময়ের মধ্যেই সে হিফজ সম্পন্ন করতে পেরেছে।”

শিশু সিদ্দিকের এই অসাধারণ সাফল্যে স্থানীয় বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, অল্প বয়সে তার এই কৃতিত্ব এলাকার জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতে সে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০