সাভার উপজেলা প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মেইটকা এলাকায় জমি দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জমির প্রকৃত মালিক ও স্থানীয় এলাকাবাসী। কেরানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বিল্লাল এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদেরের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে জমি দখলের অভিযোগ ছড়িয়ে পড়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিয়ে কথা বলেন জমির প্রকৃত মালিক আখতার হোসেন। তিনি জানান, মেইটকা এলাকায় অবস্থিত তার মালিকানাধীন জমিটি তিনি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় বেলায়েত হোসেন বিল্লালের কাছে বিক্রি করেছেন। জমি বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ সম্পন্ন করে আইনগত নিয়ম মেনেই লেনদেন করা হয়েছে।

আখতার হোসেন বলেন, “আমি আমার মালিকানাধীন জমি স্বেচ্ছায় এবং আইনগত প্রক্রিয়া মেনে বেলায়েত হোসেন বিল্লালের কাছে বিক্রি করেছি। এখানে জোরপূর্বক জমি দখলের কোনো প্রশ্নই ওঠে না। অথচ একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “যদি প্রতিপক্ষের কাছে ওই জমি–সংক্রান্ত কোনো বৈধ দলিল বা আইনি প্রমাণ থাকে, তাহলে তারা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারে। আইনানুগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হলে তা আমাদের জন্য মানহানিকর। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আখতার হোসেন বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে করে অযথা বিভ্রান্তি ও গুজব ছড়ানো বন্ধ হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদলের এই দুই নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছড়িয়ে পড়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, প্রকৃত ঘটনা যাচাই না করেই একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে, যা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি বিক্রির বিষয়টি মূলত জমির মালিক ও ক্রেতার পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। সেখানে জোরপূর্বক দখলের কোনো ঘটনা ঘটেনি বলে তারা দাবি করেন।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা দ্রুত এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তারা প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০