গাইবান্ধা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর ছেলের

বাবার কবরের বেড়া ভাঙচুর ছেলে। ছবি: সংগৃহীত
বাবার কবরের বেড়া ভাঙচুর ছেলে। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলায় জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবিত অবস্থায় তার প্রায় ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তবে জমির অংশ কম পাওয়ার অভিযোগ তুলে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, ওই দিন তিনি বাবার কবরের ওপর নির্মিত ঘের ভেঙে ফেলেন। কবরটি দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জমিতে অবস্থিত হওয়ায় সেটি নিজের দাবি করে এই ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, শাহ আলম মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করেন এবং তার বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আমজাদ বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ও হৃদয়বিদারক ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।”

তবে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।

আরো পড়ুন...  চুরি হওয়া আরএফএল পণ্য উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করেছেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০