ইতিহাস ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়াবিদদের হাতে কার্ড-ভাতা, নতুন যুগের সূচনা

ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও পেশাভিত্তিক করতে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়-এর শাপলা হলে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপ দিলে সোনালী ব্যাংক-এর অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইল অ্যাকাউন্টে এক লাখ টাকা করে পৌঁছে যায়। পরে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননাও দেওয়া হয়।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবউল আলম। এরপর প্রদর্শিত হয় একটি ভিডিও ডকুমেন্টারি, যেখানে দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-এর অবদান তুলে ধরা হয়।

ডকুমেন্টারিতে খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন, নতুন খেলার মাঠ নির্মাণ, তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনা এবং দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আরো পড়ুন...  দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণ

এই কর্মসূচির আওতায় সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ ২০টি ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ সম্মাননা ও ভাতা পেয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখন থেকে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এ তালিকার বাইরে থাকবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, যেসব ক্রীড়াবিদ বেতন কাঠামোর আওতায় আসবেন, তাদের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স ধরে রাখতে পারলে তারা সুবিধা অব্যাহতভাবে পাবেন, আর ব্যর্থ হলে তালিকা থেকে বাদ পড়বেন।

তিনি আরও জানান, আগামী এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এ বেতন কাঠামোর আওতায় আনা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, মিজানুর রহমান মিনু, শামা ওবায়েদ ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, আবদুস সালাম এবং আসাদুজ্জামান রিপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০