স্টাফ রিপোর্টার, কুমিল্লা
৩১ মার্চ ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে সম্পত্তি বিরোধে উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাজিপুর গ্রামে পারিবারিক সম্পত্তি ও ইটভাটা ব্যবসা কেন্দ্র করে বিরোধের জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলে আসছে। মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. জিসান হোসেন দাবি করেন, তাদের পৈতৃক সম্পত্তি এবং ইটভাটা ব্যবসার সঠিক হিসাব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বরং বিভিন্ন কৌশলে সম্পত্তি এককভাবে দখলের চেষ্টা চলছে।

জিসান হোসেন বলেন, তার বাবা-মায়ের মৃত্যুর পর থেকে তিনি পৈতৃক সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন। তার অভিযোগ, ইটভাটার মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে এবং আয়-ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব দেওয়া হচ্ছে না। এছাড়া সম্পত্তির হিসাব চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পরিবারের অন্যান্য সদস্যরাও একই ধরনের অভিযোগ করেছেন। তারা বলেন, সম্পত্তির হিসাব চাওয়ার পর তাদের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তা কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে, চলমান মামলা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সম্পত্তি ও ইটভাটার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

আরো পড়ুন...  লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জিসান হোসেন আরও জানান, পরিস্থিতির কারণে তিনি নিজ বাড়িতে থাকতে পারছেন না এবং বর্তমানে আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। সেখানেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, তাকে হয়রানি করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, এমনকি মিথ্যা ঘটনার মাধ্যমে মামলায় জড়ানোর চেষ্টাও চলছে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। তারা দাবি করেছেন, পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বণ্টন, আত্মসাৎকৃত সম্পদের হিসাব প্রদান এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এলাকাবাসীর মতে, পারিবারিক সম্পত্তি বিরোধের এমন ঘটনা প্রায়ই বড় ধরনের সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০